মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের ম্যানেজারের মতবিনিময় সভা
মনোহরগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ - লাকসাম) আসনের বিএনপির প্রার্থীর মিডিয়া সেলের ম্যানেজার ও নেতৃবৃন্দ।গতকাল মনোহরগঞ্জ বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মিডিয়া সেলের প্রধান বেলালুর রহমান মজুমদার বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম মনোহরগঞ্জ - লাকসাম দুই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সাংবাদিক নেতারা মিডিয়া সেল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, গণমাধ্যম সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের কথা তুলে ধরে। রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় মনোহরগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মিডিয়া সেলের সহকারী পরিচালক শহিদ উল্লাহ, সোহেলসহ মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়