বারহাট্টায় ভুয়া নাম খারিজ দিয়ে জমি রেজিস্ট্রেশন চেষ্টার রহস্য ফাঁস
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ভুয়া নাম খারিজ (মিউটেশন) কাগজ ব্যবহার করে জমির দলিল রেজিস্ট্রেশনের প্রতারণার অভিনব কৌশল ধরা পড়েছে। সাব-রেজিস্ট্রারের তৎপরতায় এই চক্রের কারসাজি ফাঁস হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জমির দলিল লিখা শেষে উপজেলা সাব-রেজিস্ট্রারের কাছে বুধবার সন্ধ্যায় দলিল দাখিলের সময় এই বিষয়টি নজরে আসে।সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, দলিল লিখা শেষে দাখিলের সময় নাম খারিজের কাগজ দেখে সন্দেহ হয় সাব-রেজিস্ট্রার তাজুল ইসলামের। তাৎক্ষণিক তিনি অনলাইনে নাম খারিজের কাগজটি যাচাই করে নিশ্চিত হন যে, নাম খারিজটি সম্পূর্ণ ভুয়া। পরে সাব-রেজিস্ট্রার দলিল দাতা ও গ্রহীতাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন এবং উপজেলা ভূমি অফিসকে বিষয়টি অবহিত করেন।
জানা গেছে, দলিলে জমির দাতা রোমা আক্তার ও গ্রহীতা মিলন মিয়া সম্পর্কে আপন খালা-ভাগ্নে এবং তারা রায়পুর ইউনিয়নের দুধকুড়া গ্রামের বাসিন্দা।গ্রহীতা মিলন মিয়ার সাথে কথা বললে তিনি জানান, এক বছর আগে আমি ৫ শতাংশ জমি নাম খারিজের জন্য প্রতিবেশী সাদেক মিয়াকে ৮ হাজার টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে জাল কাগজ ধরিয়ে দেওয়া হয় তাকে।
অন্যদিকে, অভিযুক্ত সাদেক মিয়া দায় চাপিয়েছেন মুস্তাকিম নামে এক ব্যক্তির ওপর। সাদেকের দাবি, তিনি রায়পুর ইউনিয়ন ভূমি অফিসের কথিত 'উদ্যোক্তা' মুস্তাকিমকে জমির নাম খারিজের জন্য ৭ হাজার ৫০০ টাকা দিয়েছিলেন। তবে মুস্তাকিম টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও খারিজের জন্য আবেদন করার বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে রায়পুর ইউনিয়ন ভূমি অফিসের বর্তমান নায়েব নাসরিন জাহান জানান, 'আমাদের অফিসে কোনো উদ্যোক্তা নেই। এই নাম খারিজের কপিটি সম্পূর্ণ ভুয়া এবং আমাদের অফিসের কেউ এর সাথে জড়িত নয়।'
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, 'সাব-রেজিস্ট্রারের মাধ্যমে নাম খারিজের বিষয়টি জেনেছি। আমাদের রেকর্ডে এমন কোনো নাম খারিজের অস্তিত্ব নেই। জালিয়াতির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে