ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী রিটানিং কর্মকর্তার নেতৃত্বে এক যৌথবাহিনীসহ সম্মিলিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই মহড়াটি উপজেলা বৈলর, কালির বাজার, বালিপাড়া, রামপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার, ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন। এই মহড়া দেখে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধ করাই এই মহড়ার মূল লক্ষ্য। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে ব্যাপারে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন:"আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এই বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত