রায়গঞ্জে অবৈধ মাটি কাটা রোধে দুই ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান, দুটি ভেকু জব্দ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে উপজেলার নলকা ও সোনাখাড়া ইউনিয়নে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার গভীর রাতে পরিচালিত এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অভিযানে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, সলঙ্গা থানা পুলিশ, রায়গঞ্জ থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপে বন্ধ করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পরিবেশের ভারসাম্য ও কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা জানান, নিয়মিত অভিযান পরিচালিত হলে ফসলি জমি ও পরিবেশ সুরক্ষিত থাকবে।
Aminur / Aminur
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ