ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৬ দুপুর ৪:১৩

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে অনিক ইসলামের বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বারহাট্টা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিদের হুমকিতে উল্টো বাড়ি ছাড়া আহত অনিক ইসলাম।
অভিযোগ উঠেছে নৈহাটি এলাকার বজলু মিয়ার ছেলে মানিক মিয়া, মৃত জয়নালের ছেলে রেহান মিয়া, সজুদ মিয়ার ছেলে পলাশ ও পিয়াসের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজে অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে দেখা গেলেও অভিযুক্তরা এখনও কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বললে তারা জানান, চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা মাদকের অভয়ারণ্য হয়ে যায়। ভুক্তভোগী অনিক ইসলাম ২০২৫ সালের অক্টোবর মাসে এলাকাবাসীকে সাথে নিয়ে একটি মাদকবিরোধী মানববন্ধন করেন। সেই মানববন্ধনে অনিক ইসলাম মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দিলে আসামীরা পূর্বেও নৈহাটি বাজারে অনিকের দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। সর্বশেষ অনিক ইসলামের বাড়িতেও মানিক মিয়ার নেতৃত্বে একদল মাদকসেবীদের নিয়ে রাম’দা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
ভুক্তভোগী অনিক ইসলাম অভিযোগ করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মানিক মিয়া ও তার লোকজন তাকে বিভিন্ন সময়ে হুমকি ও  নানাভাবে হেনস্থা করে আসছিল। বিভিন্ন সময় অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবারের লোকজন গ্রামের বাড়িতে যেতে পারছেন না।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমি এই বিষয়ে অবগত নই। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম  জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা