ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে খোলা আকাশের নিচে জীবনযাপন করছে চিন্তা হরণের পরিবার


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১০:৪৬

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ জোয়ারা এলাকার রাখাল বাবুর বাড়ির মানব সেবক ডাক্তার চিন্তা হরণ চক্রবর্তী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। দেখার কেউ নেই। সহায়-সম্বল হারিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করলেও কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেনি সহযোগিতা করার জন্য।

সরেজমিন দেখা যায়, পরিবারটির অসহনীয় অবস্থা। মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই। খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন তার পরিবারের লোকজন।

এ ব্যাপারে ডাক্তার চিন্তা হরণের ছেলে হোমিও ডাক্তার দেবাশীষ চক্রবর্তী জানান, গত ১১ জুলাই প্রতিহিংসার বশীভূত হয়ে দিন-দুপুরে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে তার বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বসতবাড়িতে। ফলে তার শেষ সম্বল বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতার কারণে ঘরের ভেতরে থানা কোনোকিছুই উদ্ধার করতে পারেননি। এতে ঘরের আসবাবপত্র, স্কুল-কলেজের সার্টিফিকেট, দলিলপত্র, সঞ্চয়পত্রসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে জানা ডাক্তার দেবাশীষ।

তিনি আরো জানান, সহায়-সম্বল হারিয়ে পুনরায় বসতবাড়ি নির্মাণ করার মতো অবস্থা নেই বিধায় তারা এখন অন্যের ঘরে জীবনযাপন করছেন।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ