ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বারহাট্টায় জামায়াত নেতাকে অর্থদন্ড


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৪-১-২০২৬ দুপুর ২:৪৬

নেত্রকোনার বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গোপনে কম্বল বিতরণ করার সময় ১৯ টি কম্বল জব্দ এবং এক জামায়াত নেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রামে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আসমা ইউনিয়নের লাউফা গ্রামে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন সদস্যদের সক্রিয় ভূমিকায় দুইটি অটোরিকশায় বস্তা ভর্তি কম্বল ও মাফলার নিয়ে এসে কোনরকম গণজমায়েত ছাড়াই এসব মালামাল ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তাৎক্ষণিক তারা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের খবর দেন। এসময় একটি অটোরিকশা দ্রুত স্থান ত্যাগ করে এবং অপরটিকে আটক করতে সক্ষম হন এলাকাবাসী।

অর্থদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা বলেন, আমি স্ব-উদ্যোগে নিজস্ব অর্থায়নে এসব কম্বল গরীবদের মাঝে বিতরণ করছি। আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য সতর্ক থাকব।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ ও মোবাইল কোর্টের বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম জানান, আজ যে ঘটনাটি উদঘাটিত হয়েছে সেটি নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধির ৪ এর এক ধারা লঙ্ঘন হয়েছে। সে অনুযায়ী উনাকে ২৭ এর (ক) ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি অন্যকেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের কমিটি আছে সেখানে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। অভিযানটির মূল লক্ষ্য হল নির্বাচনী আচরণ বিধি মেনে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখা।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি