ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পূর্বাঞ্চল রেলের শৌচাগার ইজারায় অনিয়মের ছক

অফিস নথিতে স্বাক্ষরের আগেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৪-১-২০২৬ দুপুর ২:৫০

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের একটি গণশৌচাগার ইজারার দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। অফিস নথিতে স্বাক্ষরের আগেই রহস্যজনক কারণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। নিজেদের পছন্দের লোককে ইজারা দিতে চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী ১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন ও উচ্চমান সহকারী নজরুল ইসলামের যোগ-সাজসে এমনটি হয়েছে বলে জানা গেছে। এসব বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে গত ১৩ জানুয়ারি প্রধান প্রকৌশলী বরাবরে লিখিত আবেদন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম.আর ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো. মাহবুবুর রহমান। কারসাজি করে ইজারা দেয়া হলে রেলের বিপুল পরিমান রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।
লিখিত আবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম নতুন রেলস্টেশনে একটি গণশৌচাগার ইজারা দেয়ার জন্য গত ১১ জানুয়ারি “ইজারা দরপত্র বিজ্ঞপ্তি” নথিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রকৌশলী ১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন। আর প্রধান প্রকৌশলী (পূর্ব) দপ্তরে রিসিভ হয় ১২ জানুয়ারি। কিন্তু রহস্যজনক কারণে ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৬ জানুয়ারি আবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে তারিখ লেখা আছে ১/১/২০২৬ ইং। অর্থাৎ “ইজারা দরপত্র বিজ্ঞপ্তি” প্রকাশিত হওয়ার পূর্বেই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবার এসব প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো পত্রিকার অনলাইন ভার্সন অর্থাৎ ইপেপারে খুজে পাওয়া যায়নি। এসব গড়মিলের কারণে এই টেন্ডারে ব্যাপক কারচুপির লক্ষণ দেখা যাচ্ছে। কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে আর্থিক লাভবান হওয়ার মানসে এমন কার্যক্রম সম্পদন করা হয়েছে। যা দেশের প্রচলিত আইনের পরিপন্থি ও পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০২৫ এর ব্যতয় ঘটিয়ে ফৌজদারী অপরাধ সংঘটন করেছেন বলে মনে করছেন আবেদনকারী মাহবুবুর রহমান। ফলে এটির সুষ্ঠু তদন্ত করে আপরাধীদের বিভাগীয় শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত চট্টগ্রাম স্টেশনের গণ-শৌচাগার ইজারার বিজ্ঞপ্তির সকল কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান তিনি।
ইজারা দরপত্র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনে নির্মিত গণশৌচাগারের মহিলা অংশে ৩টি টয়লেট ও ১টি বেসিন এবং পুরুষ অংশে ৬টি টয়লেট, ১টি বেসিন, ৩টি অজুখানা ও ২টি প্রস্রাবখানা ১ বছর ব্যবহারের মাশুল আদায়ের নিমিত্তে ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করা যাচ্ছে। ইজারার দরপত্র দলিল ও শর্তাবলী নগদ ৪০০ টাকার বিনিময়ে আগামী ১৯/০১/২০২৬ তারিখ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) এবং প্রধান প্রকৌশলী (পূর্ব), চট্টগ্রাম এর দপ্তরে অফিস চলাকালীন সময়ে সিডিউল ক্রয় করা যাবে। আগামী ২০/০১/২০২৬ তারিখ বেলা ১০টা হতে ১২টার মধ্যে প্রধান প্রকৌশলী (পূর্ব) ও বিভাগীয় প্রকৌশলী ১ এর দপ্তরে রক্ষিত নির্দিষ্ট দরপত্র বাক্সে ফেলতে হবে এবং একই দিন বেলা ১৪ টায় দরদাতাগণের উপস্থিতিতে বিভাগীয় প্রকৌশলী-১ এর দপ্তরে সকল দরপত্র বাক্স খোলা হবে।
সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, প্রধান প্রকৌশলীর দপ্তরে সিডিউল বিক্রির কথা থাকলেও সিডিউল পাঠানো হয়নি, ১২ জানুয়ারি অফিস থেকে কল করার পর ১৩ জানুয়ারি সিডিউল পাঠানো হয়েছে। 
এই বিষয়ে জানতে চাইলে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বিভাগীয় প্রকৌশলী ১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন বলেন, ”টেন্ডারে কোন অনিয়ম হয়নি বা হওয়ার সম্ভাবনাও নাই, সবই ঠিক আছে। তারিখ বসানোর সময় হয়তো ভুল হতে পারে। সিডিউল বিক্রির জন্য এখনো অনেক সময় আছে, ভুল থাকলে তা সংশোধন করে দেয়া যাবে।”  
এবিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, ”এমন একটি অভিযোগ দিয়েছে বলে শুনেছি, তবে এখনো আমার কাছে আসেনি।”
একই অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব), দুদক ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) চট্টগ্রামকে।
এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ”এমন একটা অভিযোগের কথা আমি শুনেছি তবে অফিসিয়ালি এখনো পাইনি। ফাইল আসলে বিষয়টি কি ভুল না অপরাধ সেটি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি