জ্যোতি-সোবহানার ব্যাটে বড় জয় মেয়েদের
টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফিফটি পেয়েছেন টপ অর্ডারের সোবহানা মুস্তারি। তাদের ব্যাটে ভালো রান তুলে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে মেয়েরা। বুধবার নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) ব্যর্থ হন। ১২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ নারী দল তৃতীয় উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করে।
তিনে ব্যাটিংয়ে নামা সোবহানা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫৮ বলে ৫৯ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি চার ও একটি ছক্কা আসে। চারে নামা অধিনায়ক জ্যোতি ৫১ বলে ৭৫ রানের অসাধারণ এক হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চার ও একটি ছক্কা আসে।
জবাব দিতে নেমে ডাচ নারীরা ৭ উইকেটে ১২৫ রানে আটকে যায়। দলটির চার ব্যাটার ক্রিজে সেট হলেও রাবেয়া খান-ঋতু মনিরা তাদের বড় ইনিংস গড়তে দেননি। ডাচ ওপেনার ফেবে মলকেনবোর ২৪ বলে ২৮ রান করেন। তিন চারের সঙ্গে এক ছক্কা তোলেন তিনি। চারে নামা স্টেরি ক্যালিস ২৩ বলে ৩১ রান যোগ করেন। দলের পক্ষে সর্বাধিক রান করা ইনিংস খেলার পথে ছয়টি চারের শট হাঁকান তিনি।
এছাড়া ডাচ নারী দলের হয়ে রবিন রিজকে ও আইরিস জুইলিং ১৫ রান করে যোগ করেন। উইকেটরক্ষক ও অধিনায়ক ডি লিডে ১৩ রান করেন। বল হাতে বাংলাদেশ মেয়েদের হয়ে স্পিনার রাবেয়া ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ঋতু মনি ৩ ওভারে ১৭ রান খরচায় ২ উইকেট দখল করেন। ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।
Aminur / Aminur
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
এ কেমন ছেলেখেলা!