ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

অবৈধ নিয়োগ ও ভূয়া সনদে চাকুরীর অভিযোগ উঠেছে প্রভাষক ইকবাল হোসেনের বিরুদ্ধে


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ১:৫৩

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর সরকারি হাজী আলী আকবর কলেজের প্রভাষক ইকবাল হোসেনের বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও ভূয়া সনদে ১২ বছর ধরে শিক্ষকতা করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। কৃষ্ণপুর এলাকার ফয়সাল তালুকদার নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও কলেজ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন ২০১৩ সালের ৩ নভেম্বর কৃষ্ণপুর সরকারি হাজী আলী আকবর কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগদানের সময় তিনি তার প্রয়োজনীয় কাগজপত্র কর্তৃপক্ষের নিকট জমা দেন। কিন্তু কলেজে দাখিলকৃত শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০১৩ সালের ২০ নভেম্বর। ফলাফল প্রকাশের আগেই তিনি নিবন্ধন সনদ জমা দেওয়ায় গত ২০১৫ সালের শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে ইকবাল হোসেনের নিবন্ধন সনদ সঠিক নয় বলে উল্লেখ করা হয়। সনদ সঠিক না থাকার পরেও তিনি প্রভাব খাটিয়ে নিয়মিত সরকারের সকল সুযোগ সুবিধা নিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইকবাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষ্ণপুর এলাকার ফয়সাল তালুকদার গত ৮ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও ২০২৩ সালের ২৪ ডিসেম্বর সরকারি হাজী আলী আকবর কলেজের প্রভাষক মোহাম্মদ ছাইফুল ইসলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অবৈধ নিয়োগ উল্লেখ করে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু অভিযোগ করলেও তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগকারী ফয়সাল তালুকদার জানান, “সরকারি বিধি অনুযায়ী ইকবাল হোসেন জালিয়াতি করে অবৈধভাবে চাকুরী নিয়েছেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব ও স্বজন পরিচয় দিয়ে কলেজসহ উপজেলায় সব ধরণের অপকর্ম করেছেন। দ্রুত তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে আমি আশা করছি।” এ ব্যাপারে জানতে চাইলে প্রভাষক ইকবাল হোসেন জানান, “কোন তথ্যের ভিত্তিতে অভিযোগকারী আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তা জানা নেই। আমার কর্তৃপক্ষ যেভাবে নিয়োগ দিয়েছে আমি সেইভাবে চাকুরী করছি। আমি আমার যোগ্যতা নিয়েই চাকুরী করেছি।” তিনি আরও বলেন, পারিবারিক কলহের জেরে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এমনটি করা হচ্ছে। কৃষ্ণপুর সরকারি হাজী আলী আকবর কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, “ইকবাল হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ সেটা ১০-১১ বছর আগের ঘটনা। ইকবাল হোসেন প্রথমে যে সার্টিফিকেট জমা দিয়েছিলেন তখন পরিদর্শক কমিটি সেখানে একটি ত্রুটির কথা উল্লেখ করেছিলেন এবং পরবর্তী সময়ে ঐ পরিদর্শন কমিটি আবার সঠিক আছে বলে প্রতিবেদন দিয়েছেন।” নিয়োগ হয়েছে ৩ নভেম্বর কিন্তু নিবন্ধনের ফল প্রকাশ হয়েছে ২০ নভেম্বর—বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী উল্লেখ থাকলেও কিভাবে তিনি নিয়োগ প্রাপ্ত হন, এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, তিনি অনেক পরে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন এবং নিয়োগের সময়কার বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত নন।
এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, “অভিযোগের বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখা হবে।” উল্লেখ্য, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের পঞ্চম পাতায় ২ সেপ্টেম্বর ২০২৫ সালের এনটিআরসিএ-এর মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে যে, ইংরেজি প্রভাষক জনাব ইকবাল হোসেনের নিবন্ধন সনদ সঠিক নয়। সনদটি সঠিক না হওয়ায় তার নিয়োগ বৈধ নয় এবং তিনি এমপিওভুক্ত নন ও ভবিষ্যতে এমপিওভুক্ত হতে পারবেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন