ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-১-২০২৬ দুপুর ২:৬

ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ২০২৬ সালের জন্য নতুন অফিস বেয়ারারগণ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৫, জানুয়ারি) ইনস্টিটিউটের ১৯তম কাউন্সিলের প্রথম সভায় মো. কাওসার আলম এফসিএমএ আইসিএমএবি’র প্রেসিডেন্ট নির্বাচিত হন। আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ এবং এস. এম. জাহির উদ্দিন হায়দার এফসিএমএ  উভয়ে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ সেক্রেটারি এবং অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান এফসিএমএ ট্রেজারার নির্বাচিত হন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট কাওসার আলম বর্তমানে সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনতা ব্যাংক পিএলসি’র পরিচালক এবং সামাজিক উন্নয়নমূলক সংস্থা আর্ক ফাউন্ডেশনের সম্মানসূচক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে আইসিএমএবিতে ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিএমএবি’র ফেলো সদস্য (এফসিএমএ) হওয়ার পাশাপাশি ইংল্যান্ড থেকে এসিএ (ACA), এবং এফসিএস (FCS) ও এফসিসিএ (FCCA) উপাধিধারী।
ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল মতিন পাটওয়ারী, এফসিএমএ (FCMA) বর্তমানে রিভাজুর প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহির উদ্দিন হায়দার বর্তমানে হোসাফ গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম বর্তমানে সিসমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 
ট্রেজারার অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এমএসএম / এমএসএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬

বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন

জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের