ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে ছেলের অপকর্মে মায়ের আত্মহত্যা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১:৩৭

সিরাজগঞ্জের তাড়াশে ছেলের অপকর্মে আত্মহত্যা করেছেন মা। ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কীটনাশক পান করেন তিনি

জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন তার ভাইয়ের মেয়ের সাথে ছেলে ফিরোজ আহমেদকে বিয়ে দেন। পরে নিজের স্ত্রী রেখে গত এক সপ্তাহ আগে প্রতিবেশী আনিসুর রহমানের স্ত্রীকে নিয়ে ফিরোজ আহমেদ পালিয়ে যায়। এতে ওই ছেলের মা ফিরোজা খাতুন (৪২) একদিকে ভাইয়ের মেয়ের জীবন নষ্ট, অপরদিকে অন্য গৃহবধূকে নিয়ে ছেলে উধাও- এই অপমান আর হতাশায় তিনি বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালের নেয়ার পথে মারা যান। পরে শুক্রবার (১ অক্টোবর) সকালে থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ লাশ নিয়ে গেছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জামান / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট