সাতক্ষীরায় ভোটে পরাজিত প্রার্থী ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম
সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আবদুল্লাহ ও তা পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করেছেন নির্বাচিত সদস্য নাজিম উদ্দীন সানা। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুগুপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল্লাহ সরদারের শ্যালক আব্দুল হান্নান বাদী হয়ে পাটকেলঘাটা থানায় এজাহার দায়ের করেছেন। তবে নির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দীন সানা বলছেন, তিনি এই ঘটনার সাথে জড়িত নন।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহ সরদার জানান, তিনি সরুলিয়া উইনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বর পদে নির্বাচন করেন। ২০ সেপ্টেম্বর নির্বাচনে নাজিম উদ্দীন সানা মেম্বর পদে নির্বাচিত হন। নির্বাচনের জয়লাভ করার সাথে সাথে নাজিম উদ্দীন সানা ঘোষণা করেন আবদুল্লাহ সরদারের জন্য তার দুই লাখ টাকা বেশি খরচ হয়েছে। এ টাকা আবদুল্লাহ সরদারকে দেয়া লাগবে। নির্বাচনের পরদিন তিনি (আবদুল্লাহ সরদার) পাটকেলঘাটা বাজার থেকে জাল কিনে মোটরসাইকেলে নাজিম উদ্দীন সানার বাড়ি সামনে দিয়ে যাচ্ছিলেন। বাড়ির সামনে পেয়ে মোটরসাইকেল থামিয়ে নাজিম উদ্দীন সানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকরামুল, পলাশ, আতাউর তাকে বেধড়ক মারপিট করে মৃত ভেবে ফেলে রাখেন। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেয় তের জাল ও ১৩ হাজার টাকা।
তিনি আরো জানান, মারপিটের সংবাদ পেয়ে ছেলে ইসরাফিল ও শ্যালক আব্দুল হান্নান উদ্ধার করতে এলে প্রতিপক্ষের লোকজন তাদের কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তবে হাসপাতালে সিকিৎসাধীন অবসস্থায় প্রতিপক্ষ এসে হুমকি-ধমকি দিচ্ছে। তারা এসে বলে গেছে হাতপাতাল থেকে বাড়ি এলে আবারো মারপিট করা হবে।
নির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দিন সানা জানান, তিনি এ এ ঘটনার সাথে জড়িত নন। নির্বাচনের খরচের টাকা নিয়ে তার সমর্থক আতাউরের সাথে মারামারি ঘটনা ঘটেছে। থানা পুলিশ মামলা রেকর্ড করেনি। পরে কোর্টে মামলা করেছে। তবে তারা এখনো মামলার কোনো কাগজপত্র হাতে পাননি।
পাটকেলঘাটা থানার এসআই জয় বালা জানান, এ ঘটনায় আবদুল্লাহ সরদারের শ্যালক আব্দুল হান্নান বাদী হয়ে এজাহার দায়ের করেছিলেন। তবে পরে আর যোগাযোগ না করায় মামলা রের্কড হয়নি।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত