করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা দিয়েছে সরকার : পরিবেশমন্ত্রী
সারাদেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা দিয়েছে সরকার। প্রণোদনার পাশাপাশি খামারিদের ট্রেনিং, বিভিন্ন সহায়তাসহ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। সারাদেশে বেকারত্ব দূরীকরণসহ দেশের সাধারণ জনগণের পুষ্টি চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছেন খামার মালিকগণ। এজন্য সরকারের পক্ষ থেকে খামার মালিকদের ধন্যবাদ জানাই। বর্তমানে দেশের বেকার যুবকরা বিভিন্ন প্রাণীর খামার তৈরির মাধ্যমে নিজের বেকারত্ব দূর করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। সরকারি বিভিন্ন সুবিধার ফলে সারাদেশে খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে বেকারত্ব যেমন দূর হচ্ছে, তেমনি পুষ্টি ঘাটতিও কমে আসছে। ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন’ এই স্লোগনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।
শনিবার ( ৫ জুন ) মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিল কর্মী মো. নজরুল ইসলাম নয়নের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাছিন আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি হারিছ মোহাম্মদ, সমাজসেবক হাবিবুর রহমান প্রমুখ।
এ প্রদর্শনীতে ৩২টি প্রাণীর স্টল অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরিতে স্টলের খামারিদের মধ্যে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied