ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
প্রবীণ হিতৈষী সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ও প্রগতিশীল জোটের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা ন্যাপের সভাপতি ও প্রগতিশীল জোটের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. কেএম শফিকুর রহমান, জেলা বাসদের আহ্বায়ক ও প্রগতিশীল জোটের সদস্য সচিব প্রবীর চৌধূরী রিপন, জেলা ঐক্যন্যাপের সাধারণ সম্পাদক ও প্রগতিশীল জোটের যুগম-আহ্বায়ক আবুল কালাম নাঈম, প্রবীণ হিতৈষী সংঘের সদস্য মো. মেহের, জেলা ঐক্যন্যাপের সিনিয়র সহ-সভাপতি ও প্রগতিশীল জোটের সদস্য কানুলাল মজুমদার, সুজন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রগতিশীল জোটের সদস্য প্রফেসর মোশারফ হোসেন, শ্রমিক নেতা ও প্রগতিশীল জোটের সদস্য শামসুল আলম, জেলা ঐক্যন্যাপের সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান খান ইয়াকুব, জেলা বাসদের সদস্য সচিব প্রগতিশীল জোটের সদস্য আবু সোহেল সরকার, প্রগতিশীল জোটের সদস্য শফিকুল ইসলান, জেলা ছাত্রমৈত্রীর সমাজকল্যাণ সম্পাদক জিহাদ, কবি ফুরকান সুহৃীদ, শ্যামল দাস প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, প্রবীণরা হচ্ছেন সমাজের দর্পণ। তাদের সব সময় অনুসরণ করে চলার আহ্বান জানান তারা। প্রবীণদের সাথে পরামর্শ করে সকল কাজ করলে এটাই হবে সমাজের সাফল্য। অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন