জিয়াউর রহমানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা শুরু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে নিবার্চনী প্রচারণা শুরু বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে রাঙ্গামাটি বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনে এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
শ্রদ্ধা নিবেদনের পর রাঙ্গামাটি বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা যাত্রা শুরু করা হলো। আর ধানের শীষে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের চলমান কার্যক্রম চালিয়ে যাবো। আশা করি ধানের শীষকে বিজয় করে রাঙ্গামাটির আসনটি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবো।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা