ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ চার প্রতিশ্রুতি জামায়াত আমিরের


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৪-১-২০২৬ বিকাল ৭:৫৯

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।

শনিবার দুপুরে বগুড়া জেলা ও শহর জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন তিনি। জামায়াত আমির বলেন, জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়ার সামগ্রিক উন্নয়নে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে জীবনদানকারী শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ। জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। তিনি বলেন, দেশ পরিচালনায় কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া হবে।

তিনি আরও বলেন, অতীতে যারা জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে, জনগণ তাদের পরিণতি দেখেছে। ভবিষ্যতেও যারা ধোঁকা দিতে চাইবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জামায়াত ক্ষমতায় এলে সরকারি কোষাগার লুটপাট বন্ধ করা হবে এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

নারীদের বিষয়ে তিনি বলেন, নারীরা জাতির মা। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতা অনুযায়ী নারীরা রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নে ভূমিকা রাখবেন। যুবকদের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।

জনসভায় তিনি বগুড়া জেলার সাতটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর পথসভায় অংশ নেন। এর আগে সকালে তিনি গাইবান্ধা থেকে বগুড়ায় এসে বগুড়া-২ আসনের পথসভায় বক্তব্য দেন।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দবিবুর রহমানর, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী প্রমূখ।

জনসভা শেষে ডা: শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশগ্রহন করেন। এর আগে সকালে গাইবান্ধা থেকে বগুড়ায় এসে মোকামতলা মহিলা কলেজ মাঠে বগুড়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামনের পথসভায় বক্তব্য দেন। কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসব পথসভায় বক্তব্য রাখেন।

আরমান / আরমান

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক