ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর ১ আসনের প্রার্থী খন্দকার নাসিরের উপস্থিতিতে মধুখালী ছাত্রদলের বিশাল সমাবেশ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৮:৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুখালী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসে বেউপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আদনান হোসেন অনু, এছাড়া আরো বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহানউদ্দীন। ঢাকা কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন । 
 এছাড়া উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় মধুখালী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির কে সমর্থন জানিয়ে প্রাপ্তির হাতে ফুল দিয়ে তাকে সমর্থন জানায়। 

আরমান / আরমান

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত