ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় ১৬ পূজামন্ডপে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১-১০-২০২১ বিকাল ৭:৩

পটুয়াখালীর কলাপাড়ায় চলছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কলাপাড়ায় আগামী ১১ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হচ্ছে এই বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান। কলাপাড়া থানায় নয়টি ও মহিপুর থানায় সাতটি পুজোমণ্ডপ মিলিয়ে সর্বমোট ১৬টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কলাপাড়ায় প্রতি বছরই জমজমাটভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করা হয়। পূজাকে সামনে রেখে দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা।

মৃৎশিল্পী রমেন পাল এ প্রতিবেদককে বলেন, গত ২০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছি। এবার ৬টি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছি। সময়মত এসব প্রতিমা পূজাউদযাপন কমিটির নিকট হস্তান্তর করতে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে করোনার আগে প্রতিটি প্রতিমা তৈরি করতে ৪০-৫০ হাজার টাকা পাওয়া যেত। কিন্তু চলমান পরিস্থিতির কারনে প্রতিমা তৈরির মজুরি ২০-৩৫ হাজার টাকায় নেমে এসেছে। 

কলাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার গণমাধ্যমকে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পূজা উদযাপনের জন্য সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছর কলাপাড়া উপজেলায় ১৬টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসব সম্পন্ন করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সংমিশ্রণে এ উপজেলায় একটি সুন্দর পূজা উদযাপনের পরিবেশ তৈরি হবে বলে আশা করেন তিনি

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কলাপাড়া উপজেলার প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে।

এদিকে, নতুন যোগদানকৃত কলাপাড়া ও মহিপুর থানার ওসি এ প্রতিনিধিকে বলেন, অতীতের ন্যায় এ বছরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের সমস্ত ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

জামান / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত