ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ, চেয়ার ভাংচুর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১-১০-২০২১ রাত ১০:৫৬
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে ছাড়ায় বর্ধিত সভার আয়োজন করে এমপির অনুসারীরা।
 
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন দিতে এ সভার আহ্বান করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদককে ডাকা না হলেও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সভাস্থলে গেলে এমপির অনুসারীরা তাদের ওপর চড়াও হয়। এর পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ষিত সভা শুরু হয় বিকাল ৫টার দিকে। জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বক্তব্য দেন। তবে মে  সামনের সারিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে বসতে দেননি এমপি ওমর ফারুক চৌধুরীর অনুসারীরা। এনিয়ে মামুনের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সভাস্থলে চেয়ার ভাঙচুর করা হয়। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। এসময় জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে মিলনায়তনের পাশের বাড়িতে আশ্রয় নিতে দেখা যায়।
 
প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ পুলিশের নিয়ন্ত্রণে আসলে সভাস্থলে আসেন স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়াই শুরু হয় বর্ধিত সভা। সভা শেষে ভাঙচুরের ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী।
 
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।
 
সভা শেষে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ দেবনাথ, ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের দফতরে বৈঠক করেন এমপি ওমর ফারুক চৌধুরী। এরপর ভাঙচুরের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাসহ তাদের অনুসারীদের নামে মামলার নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার