ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
শিক্ষা, ধর্ম, স¤প্রীতি-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মূলনীতি-¯েøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের-২৫ শিক্ষাবর্ষের উত্তম শিক্ষক-শিক্ষার্থী ও ২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঠাকুরগাঁও এর আয়োজনে বুধবার জেলা শিল্পকলা অডিটোরিম হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা শাহাজাহান মিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংহ। এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা প্রকল্প পরিচালক শাহ্ মো: মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার বিদ্যা বর্মন, দুলাল বর্মন সহ সদর ও বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ বছর জেলার ১৭০টি শিক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৫ জন উত্তম শিক্ষক ও ১০ জন উত্তম শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে।
এমএসএম / এমএসএম
মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু
কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার
পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান
ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ
বেনাপোল সীমান্তের পেট্রাপোলে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
সরকারি অফিসে কর্মদিবসে জন্মদিন পালন: উলিপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাণ্ডে সমালোচনা
বিজ্ঞানের যুগেও উল্লাপাড়ায় হিজল গাছকে ঘিরে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ডালপালা
ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতাদের আকস্মিক পরিদর্শন