ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি : ব্যবসা করতে আসিনি - মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৫:৩১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিকে তিনি কখনো অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি, বরং পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতির খরচ জুগিয়েছেন। নিজের সততা ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, "রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা, বাড়িঘর বিক্রি করে রাজনীতি করছি। এটা আপনারা ভালো করেই জানেন।" বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই আবেগপ্রবণ হয়ে মির্জা ফখরুল বলেন, "জমিজমাগুলো ছিল আমার বাবা চখা মিয়ার (মির্জা রুহুল আমিনের)। অর্ধেক জমির বেশি শেষ, বেছে (বিক্রি করে) দিয়েছি। এমনকি বাড়ির সামনের জমিটাও বিক্রি করে দিতে হয়েছে।" তিনি আরও যোগ করেন, "আমি নিজে কখনো দুর্নীতির মধ্যে যাইনি। রাজনীতি ব্যবহার করে কখনো অর্থ উপার্জন করিনি। আমার স্ত্রী ও সন্তানেরা অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করেছে, সংসার চালিয়েছে।"
নিজের জীবনযাত্রার সাদামাটা চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "ঢাকায় আমি যে গাড়িটি চড়ি, সেটি ২০ বছর আগের পুরনো। এখন পর্যন্ত সেই গাড়িটা আমি বদলাতে পারিনি।" তিনি বলেন, আমরা কোনো দয়া বা ভিক্ষার ওপর নির্ভর করে বাঁচতে চায় না। বরং কাজের সুযোগ ও আত্মনির্ভরশীলতার ওপর জোর দেন তিনি। বিগত দেড় দশকের রাজনৈতিক পরি¯ি’তির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "১৫ বছর ধরে আমরা কোনো কথা বলতে পারিনি। আমাদের শুধু পিটিয়েছে, মামলা-মোকদ্দমা দিয়ে অ¯ি’র করে রেখেছে। সেই দুঃসময় আমরা পার করে এসেছি। তিনি আরও বলেন, এখন সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। সাধারণ মানুষের কর্মসং¯’ানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "আমরা কাজ করে বাঁচতে চাই। আর এই কাজের যোগ্য হয়ে উঠতে আমাদের প্রশিক্ষণ নিতে হবে।"
সভায় ¯’ানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপ¯ি’ত ছিলেন। মির্জা ফখরুল আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার