ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৫:৩৮

সিরাজগঞ্জের তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েেেছ। বৃহস্পতিার দুপুরে বিদ্যালয়ে মাঠে প্রধান শিক্ষক নুর মোহাম্মাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ,সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও ওসি হাবিবুর রহমান শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক মুল্যবান বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, তোমাদের এ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমি আমার ছাত্র জীবনে ফিরে গেছি। আমার সফলতার পিছনে ছিল কঠোর অধ্যাবসায়। তোমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাইলে প্রচেষ্টাশীল হও। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। আমি তোমাদের সুন্দর ও সফল জীবন প্রত্যাশা করি। পরে তিনি সমগ্র বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করায় সাবরিনা সেফাসহ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার