ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে ত্রয়োদশ নির্বাচনের উপলক্ষে সেনাবাহিনীর মতবিনিময় সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৫:৪৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে   বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এক মতবিনিময় ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯জানুয়ারি) কাপ্তাই জোন (৩৮ বীর) রাজস্থলী সাব জোন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাব জোন কমান্ডার ও জোন উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান ।
সভায়  উপ অধিনায়ক বলেন, রাজস্থলী  উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন সময়ে কিছু বিশেষ চ্যালেঞ্জ সৃষ্টি করলেও সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সেগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব বলে জানান।
তিনি আরও বলেন,  বাংলাদেশ (সেনাবাহিনী) দেশের সার্বভৌমত্ব রক্ষা,  নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিজ নিজ পেশা  পালন করে আসছে।
সভায় , বাঙ্গাল হালিয়া ক্যাম্প কমান্ডার মেজর তানভীর হাসান সিফাত,  রাজস্থলী সহকারি পুলিশ সুপার  আমিনুল ইসলাম,  থানা অফিসার ইনচার্জ সাইদ হোসেন,  রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান সহ  উপজেলা আনসার  ভিডিপি, আনসার ব্যাটলিয়ন  কর্মকর্তা এবং স্থানীয়  প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশ্ববাজারে 'তরল সোনা' খ্যাত সুজানগরের 'আগর-আতর'

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সাংবাদিক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

এক ট্রলারে ১০০ মণ ইলিশ, আলীপুরে বিক্রি ৩০ লাখ টাকায়

এবি পার্টির সুনামগঞ্জে জেলা কমিটিতে তালহা-আরেফিন

অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে অনিয়ম: কালিহাতীতে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে ডেঙ্গু রোগীর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে হামের সংক্রমণ

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী পালিত

ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেনঃ কাজল তালুকদার

দুদকের মামলায় অভিযুক্ত সাবেক এমপির দুই ছেলের ইন্ধনে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ