ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আখাউড়ায় ডিবি পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় আটক ২


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ১১:৫১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিবি পরিচয় দিয়ে এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে পালানের সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) ও আল-আমীন (২৩)। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে পৌর শহরের নারায়ণপুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত আরো পাঁচটি মোবাইল ফোনসহ একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

আটক সাইদুল ইসলাম পাপ্পু পৌর এলাকার রাধানগর গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে এবং অপর ছিনতাইকারী আল-আমীন শান্তিনগর গ্রামের মো. আরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার ঘাগুটিয়া গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি খরমপুর মাজার জিয়ারত করে বাড়ি ফিরছিল। এ সময় এ দুই ছিনতাইকারী তাকে কাছে ডেকে নেয় এবং নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে একটি প্রাইভেটকারযোগে তারা পালিয়ে যায়। এ সময় জাকির হোসেনের সন্দেহ হলে তাৎক্ষণিক তিনি টহল পুলিশ ইনচার্জ এএসআই শাহজাহানকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের  আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করে লুণ্ঠিতসহ আরো পাঁচটি মোবাইল ফোন। এ সময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আটকৃতদের নামে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার