তানোরে কন্যা দিবসে শিশুদের অগ্রযাত্রা বহমান রাখার প্রত্যয়
রাজশাহীর তানোরে কন্যাশিশুদের অগ্রযাত্রা বহমান রাখার প্রত্যয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা আ’লীগের সহ-সভাপতি খাদেকুন্নবী বাবু চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও কন্যা শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা কন্যাশিশুদের অগ্রযাত্রা বহমান রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৮ বছরের নিচে কন্যারা শিশু। তারা যেন কোনো অবস্থাতেই বাল্যবিবাহের শিকার না হয়, সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে দৃষ্টি রাখতে হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’