সরিষাবাড়ি হাসপাতাল দালাল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা টিএইচও"র
সরিষাবাড়ির প্রাণ কেন্দ্রে অবস্থিত সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ হাসপাতালটির গুরুত্ব অপরীসীম। আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নত চিকিৎসা সরঞ্জমাদির স্বল্পতা কাটিয়ে বর্তমান সময়ে হাসপাতালটি জামালপুর জেলায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।
বর্হি বিভাগ,জরুরী বিভাগ,এক্স-রে, এম্বুলেন্স ও প্যাথোলজী বিভাগে সেবা মুলক আয় হতে সরকারী কোষাগারে (ইউজার) জমা দিয়েছে এক লক্ষ ৯৪ হাজার ৮" শ ২৯/- টাকা। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) বাবু দেবাশীষ রাজবংশী হাসপাতালের মুখ উজ্জল করে সরিষাবাড়ির মান উন্নীত করেছেন।তিনি জামালপুর জেলায় প্রথম স্থান অর্জন করে দায়িত্বের যথাযথ মূল্যায়নের প্রমাণ রেখেছেন।
প্রায় চার লক্ষ মানুষের বসবাস সরিষাবাড়িতে। এ ছাড়াও পার্শ্ববতী মাদরগঞ্জ,সিরাজগঞ্জ, ধনবাড়ি ও জামালপুর সদর উপজেলা থেকে অনেক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রয়োজনের তুলনায় ডাক্তার স্বল্পতা,ষ্টাফ স্বল্পতা,প্যাথোলজিকেল সাপোর্টের কিছুটা স্বল্পতা থাকলেও চিকিৎসকদের আন্তরিকতায় চিকিৎসার ক্ষেত্রে তবুও পিছিয়ে নেই। দুঃখজনক হলেও সত্য পার্শ্ববতী মেলান্দহ উপজেলায় যেখানে মাত্র দু"টি ক্লিনিক/হাসপাতাল, সেখানে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশ-পাশ ব্যঙের ছাতার মতো গড়ে উঠেছে ২০-২২ টি ক্লিনিক/ হাসপাতাল। আর ওই সকল ক্লিনিক/ হাসপাতাল ঘিরে গজিয়ে উঠেছে অসংখ্য দালাল/ দালাল চক্র। শঠ ও কৌশলী দালাল চক্রের খপ্পরে পড়ে অনেক রোগী প্রকৃত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়াসহ তাদের গুনতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা। আবার গজিয়ে উঠা ক্লিনিকগুলোর অনেকটির বৈধ কাগজপত্র,ও প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে কি- না এ বিষয়েও ধোয়াশা রয়েছে জনমনে। যত্রতত্র ক্লিনিক/ হাসপাতাল গড়ে উঠায় দালাল চক্রের খপ্পরে পড়ে দুঃস্থ্ ও অস্বচ্ছল রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে খোয়াতে হচ্ছে শেষ সম্ভলটুকুও। প্রভাবশালীদের ছত্রছায়া ও ক্লিনিক /হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনায় দালাল/দালাল চক্র অশালীন আচরণ বা পেশীশক্তি ব্যবহার করতে ভ্রুক্ষেপ নেই বলেও জন শ্রুতি রয়েছে। অসৎ দালাল চক্র সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ঘুরাঘুরি করতে থাকে বলেও জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ দালাল চক্র ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বিষয়ে দৃশ্যমান নোটিশ টানিয়ে দিলেও তারা (দালাল/এমআর) উপেক্ষা করছেন বলে মন্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বাবু দেবাশীষ রাজবংশী সকালের সময়কে বলেন,হাসপাতালে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বিধিনিষেধ আরোপ করে দৃশ্যমান নোটিশ টানিয়ে দিয়েছি।বিধি নিষেধ উপেক্ষা করেও তারা হাসপাতালে প্রবেশ করছে। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রতিহত করার চেষ্টা করেছি।কিছুদিন দমন থাকলেও আবারও সক্রীয়। দালাল/ দালাল চক্র দমনে প্রশাসনের একান্ত হস্তক্ষেপ কামনা করছি।
সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশ-পাশ জুড়ে গড়ে উঠা ক্লিনিক/ হাসপাতাল গুলোর বৈধ কাগজপত্র এবং যন্ত্রপাতির তদন্ত এবং দালালাচক্র দমনে উর্ধ্বতন মহলের আশু দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। দালাল চক্র প্রতিরোধেই বাড়বে সরকারি আয়, কমবে মানুষের চিকিৎসা ব্যয় এবং সেবাখাতে সরকারের আসল উদ্দেশ্য সফল হবে এমনটি- ই প্রত্যাশা সরিষাবাড়ি বাসির।
Aminur / Aminur
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন