ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে

ধানের শীষ-ছাতা-মোমবাতি ত্রিমুখী লড়াইয়ের আভাস


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ১:৪৫

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি,এলডিপি এবং মোমবাতি প্রতীকধারী প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে জসিম উদ্দিন আহমেদকে টিক্কা দিতে অপর দুই এমপি পদপ্রার্থী এলডিপির অধ্যাপক ওমর ফারুক এবং বৃহত্তর সুন্নী ঐক্য জোটের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী'র অনুসারীরা মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছে। যা এই আসনকে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এই আসনে বিএনপি ও এলডিপির ভোট ব্যাংক এবং মোমবাতি প্রতীকের সুন্নি মতাদর্শের অনুসারীদের প্রভাবের কারণে মূল লড়াইটি জমে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন। মোট আটজন প্রার্থী এই আসন থেকে নির্বাচনে অংশ নেন।
২টি পৌরসভা, চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন এবং সাতকানিয়ার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন। বর্তমানে এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন। এক সময় বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিতি ছিল আসনটি। সাবেক যোগাযোগমন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন। এরপর থেকে এটি এলডিপি’র ঘাঁটিতে পরিণত হয়। তিনি ২০০৮ সালে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীকে মোকাবিলা করে জয়ী হন। তবে এবার তিনি প্রার্থী না হয়ে তাঁর ছেলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে প্রার্থী করেছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাঁর ছেলে অধ্যাপক ওমর ফারুকের জন্য ছাতা মার্কায় ভোট চেয়ে তিনি চষে বেড়াচ্ছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন।
এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এবার নানা নাটকীয়তা হয়েছিল। এমপি হওয়ার স্বপ্ন নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও এই আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ ও মামলা রয়েছে এবং সেই মামলায় যিনি কারাগারেও ছিলেন। জসিমকে মনোনয়ন দেয়ায় প্রথমদিকে বিএনপির নেতাকর্মীরা তার বিরোধিতা করলেও পরবর্তীতে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তার পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
তবে দলের সিন্ধান্তকে নামেনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী এবং ২০০৮ সালে চারদলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। তাদের মতে এই আসনে বিএনপি এমন একজনকে মনোনয়ন দেয়া হয়েছে যার সাথে বিএনপি পরিবারের কোন  সম্পর্কই নাই। এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি বহুমুখী রাজনীতির সঙ্গে জড়িত এবং যিনি সব সময় ক্ষমতাসীন দলের পক্ষে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বিএনপি-এলডিপির মধ্যখানে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের (মোমবাতি) প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী ভোটের মাঠে ভালো প্রভাব ফেলবেন বলে অনেকে মনে করছেন। যেহেতু আসনটি সুন্নী ঘোষিত উপজেলা, সে সুযোগকে কাজে লাগাতে মাঠে-ময়দানে কাজ করছেন তাদের নেতাকর্মীরা। পাশাপাশি তিনি বিগত সময়ে তিন তিনবারের উপজেলার ভাইচ চেয়ারম্যান হওয়ার সুবাদে এই আসনটিতে তার একটি পরিচিত রয়েছে। বিশেষ করে তিনি করোনাকালীন সময়ে মানুষের কঠিন মুহুর্তে তিনি পাশে ছিলেন। সবকিছু বিবেচনা করে এই আসনটিতে তার একটি ভাল অবস্থান রয়েছে। যা সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে। 
অপরদিকে নীরব ভূমিকায় রয়েছেন বিগত সরকারের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিনা ভোটের নির্বাচনে তিন মেয়াদে আওয়ামী লীগের এমপি হয়ে আলহাজ নজরুল ইসলাম চৌধুরী রাজত্ব করেছেন। তবে গত ৫ই আগস্টে সরকার পতনের পর থেকে তিনিসহ নেতাকর্মীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে আসনটি কার ঘরে যায় তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে ধানের শীষ-ছাতা-মোমবাতি এই তিন প্রতীকের প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শেষ মুহূর্তে গিয়ে বিজয়ের হাসি কে হাসবেন এটা বলা খুবই মুশকিল।

Aminur / Aminur

গজারিয়া বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

বাঁশখালীতে অবৈধ ভাবে কাটছে মাটি,গভীর রাতে প্রশাসনের অভিযান ৩জনকে কারাদন্ড

ঠাকুরগাঁও ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে জেনারেল হাসপাতাল

শিক্ষা ও প্রশাসনিক দক্ষতায় অনন্য অবদানে সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ মাহবুবুর রহমান শামীম

যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা

সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়া রাতের আধাঁরে যাচ্ছে ইটভাটায়

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে ১৭ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার-১

আত্রাইয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন