ফরিদপুরের পারচরে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরিদপুর শহরের দক্ষিণ কোমরপুর যুবসংঘের উদ্যোগে শুক্রবার (১ অক্টোর) বিকেলে পারচরের দায়বাড়ী ঘাটে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমানে সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, কাউন্সিলর হানিফ শেখ, সংরক্ষিত কাউন্সিলর জয়গুন বেগম, ভেলা বাইচের উদ্যোক্তা ওবাইদুর রহমান, মানজারুল ইসলাম রানা প্রমুখ।
প্রতিযোগিতায় মোট ২৫টি ভেলা অংশগ্রহণ করে। এরমধ্যে প্রথম স্থান অধিকার করেন শ্যামল ও আমিন। এছাড়াও ১০টি ভেলায় মোট ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়। ঐতিহ্যবাহী ভেলা বাইচটিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা