ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সরিষা ঘরে তুলতে ব্যস্ত বারহাট্টার কৃষক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ৪:৩০

বরাবরের তুলনায় এ বছর বারহাট্টায় সরিষার বাম্পার ফলন হয়েছে। কিছুদিন আগেও বিস্তির্ণ মাঠ জুড়ে ছিলো সরিষার হলুদ ফুলের সমারোহ। কয়েকদিনের ব্যবধানেই এসব ফুলের পরিবর্তে ফল হয়ে সবুজ দানায় পরিপূর্ণতার পর এখন পরিপক্ব হয়ে বাদামী-হলুদ রঙের হয়েছে। এখন সরিষা ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার আবাদ ভালো হওয়ার পাশাপাশি ফলনও ভাল হয়েছে বলছেন কৃষকেরা। সরিষার ন্যায্যমূল্য পেলে লাভবান হতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।
সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক-কৃষাণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি থেকে সরিষা গাছ তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। সময়মতো বীজ বপন, সার-কীটনাশক দেওয়া ও আবহাওয়া ভালো থাকায় আশানুরূপ ফলন পাওয়ার আশা করছেন তাঁরা।
উপজেলা সদরের গড়মা গ্রামের কৃষক তপন সরকার, আলামিন মিয়া, বাউসী এলাকার রামভদ্রপুর গ্রামের, দুলু সরকার, রফিকুল ইসলাম, রায়পুর এলাকার শাসনউড়া গ্রামের রহিস উদ্দিন, জামাল খাঁসহ কয়েকজন সরিষা চাষীর সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, গতবারের তুলনায় এ বছর সরিষার ফলন বেশী হয়েছে। শেষ সময়ে নারী-পুরুষ সবাই মিলে সরিষা ঘরে তোলার কাজে ব্যাস্ত সময় পার করছি। বর্তমানে তেল এবং খৈলের দ্বিগুন দাম বৃদ্ধি পাওয়ায় আশা করছি এবার সরিষার ভাল দাম পাওয়া যাবে। তবে দাম ভালো পেলে আগামীতে সরিষার আবাদ আরো বাড়াবো।
ডেমুরা গ্রামের সরিষা চাষি নিখিল ক্ষত্রিয় বলেন, অন্য যে কোন ফসলের চেয়ে সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই খুবই কম। মাত্র তিন মাসেরও কম সময়ের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। অল্প শ্রম আর স্বল্প খরচে সরিষার চাষ করা যায়। আমি সরিষা ঘরে উঠিয়েছি, এখন সেই জমিতে বোরো ধান চাষ করেছি। আমন ধান কাটার পর জমিতে সরিষা আবাদ করছি। এই আবাদ করে যে অর্থ আসে সেটা দিয়ে বোরো আবাদ করি। এ বছর সরিষার ভালো আবাদ হয়েছে, আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। 
তিনি আরও বলেন, এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে ৪-৬ হাজার টাকা খরচ হয়, সরিষার ফলন হয় ৬-৮ মণ। বর্তমান বাজারে সরিষা বিক্রি হচ্ছে ২৬ শ' থেকে ৩২ শ' টাকা মণ। এখন সকল মাঠে সরিষা পেকেছে তাই কৃষকেরা সরিষা কাটা-মাড়াই কাজে ব্যস্ত।
সাহতা এলাকার বোয়ালজানি গ্রামের হাফেজ আলী বলেন, এবারই প্রথম আমি সরিষার চাষ করেছি। এ বছর আমি ৪ বিঘা সরিষার আবাদ করেছি এবং ভালো ফলন হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে সরিষা আবাদে খরচ ও সময় অনেক কম লাগে, তিন মাসের ভীতরে ফসল ঘরে তুলা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, এ বছর উপজেলায় ৬ শ' ১০ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের সার্বিকভাবে সকল ধরণের সহযোগীতা দেওয়া হয়েছে। আশা করছি, চলতি মৌসুমে আমাদের নিধারিত লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা