দুর্বারের ১০ম বাজেট অধিবেশন সম্পন্ন
চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের দশম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন শুক্রবার (১ অক্টোবর) মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা আয়োজক পরিষদের আহ্বায়ক ও সংগঠনের স্বাস্থ্য-পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ আরমান ফরহাদ।
এ সময় সভায় আরো বক্তব্য রাখেন- সংগঠনের পৃষ্ঠপোষক ফেরদৌস হোসেন আরিফ, সৈয়দ আহমদ, তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, দাতা সদস্য সাহেদা শিরীন, আজীবন সদস্য তাজুল ইসলাম, মুহাম্মাদ শহীদুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন সহ অন্যান্যরা ।সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, দাতা প্রতিষ্ঠাতা,আজীবন সদস্য সহ অন্যান্য সদস্যরা।
সভায় বিগত বছরের আয়-ব্যায়ের হিসাব ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন পেশ করা হয়। এরপর সংগঠনের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন ও ২০২০-২১ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করা হয়। এ বছর বিভিন্ন খাতে সর্বমোট আয় ধরা হয় ৫ লাখ ১৬ হাজার ৫২০ এবং ব্যয় ধরা হয় ৪ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।
বক্তারা সংগঠনের সার্বিক অগ্রযাত্রায় ও এ বাজেট বাস্তবায়নে সবাই আন্তরিক হয়ে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক রিপন কুমার দাশ, সহ-সভাপতি জাফর ইকবাল, সহ সংগঠনিক সম্পাদক আলী হায়দার চৌধুরী, প্রচার- প্রকাশনা সম্পাদক তরিকুর রহমান বাবু, আয়োজক পরিষদ এর সদস্য সচিব ও সংগঠনের পরিকল্পনা-সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হাসান সহ সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, দাতা প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত