ভাইয়ের হাসিখুশি মুখটা দেখা হলো না : ত্রিশাল চাল ব্যবসায়ী খুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের চৌরাস্তা বাজারের চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি হরিরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাউথকান্দা গ্রামের মৃত শ্রী রাজ বিহারী সরকার ও হরকম আলী সরকার দম্পতির ছোট ছেলে ওয়ার্ড যুবলীগ সভাপতি শ্রী সুসেন চন্দ্র সরকার (৫৭)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত চাউল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার-এর চাউলের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর গোডাউনে থাকা প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।
ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম মন্ডল তাঁর ফেইসবুক পোস্টে দাবি করে বলেন, নিহত শ্রী সুসেন চন্দ্র সরকার হরিরামপুর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগ সভাপতি। এ বিষয়ে নিহতের বড়ভাই মৃত্যুঞ্জয় সরকার (মরণ মাস্টার) বলেন, ভাইয়ের হাসিখুশি মুখটা আর দেখা হলো না। সামান্য কিছু টাকার জন্য অজ্ঞাত ব্যাক্তিরা ভাইকে মেরে ফেলেছে। এখন বাবাহীন তার দুই ছেলে ও এক মেয়ের ভবিষ্যৎ কি হবে ? আজ শুনতে পেলাম এর আগেও ভাইয়ের দোকানে টাকা চুরি হয়েছিল। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত থাকা অবস্থায় এ হত্যাকান্ডের ঘটনায় একাবাসির মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতার চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী