ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় পৃথক ২ দুর্ঘটনায় আহত ৩


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ২:৫

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ফুট ওভারব্রিজের পাশে ২টি পৃখত দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার ভোরের দিকে হাঁসাড়া ফুট ওভারব্রিজের ডান পাশে ঢাকামুখী লেনে একটি ফল বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১৩৪৪৩) ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ের ওপরে উঠে উল্টে যায়। এতে বাসের ২ জন যাত্রী ও ট্রাকের হেলপার আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় হাইওয়ে লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে বুধবার দিবাগত মধ্য রাতে হাঁসাড়া ফুট ওভারব্রিজের সামান্য ডান পাশে একটি বিকল বাসের পিছনে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকল বাসটিকে (ঢাকা মেট্রো ছ- ১১০৫৩৩) রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল একই পরিবহনের আরেকটি বাস। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯৩৭৪৮) পিছন থেকে বিকল ওই বাসটিকে সজরো ধাক্কা দেয়। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে হাঁসাড়া ফুট ওভার ব্রিজের পাশে ফল বোঝাই ট্রাকটি কয়েকটি টুকরো হয়ে যায়। হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়ি সরানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হক জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত ৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়