ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে ২২টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ৩:১৪

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে।  সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এসব সরঞ্জাম বিতরণ করতে দেখা গেছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন উপস্থিত থেকে উপজেলা সদর হতে এসব সরঞ্জাম বিতরণ করেন। এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এর নেতৃত্বে বিভিন্ন গাড়িযোগে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে এসব নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। 
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রুহুল আমিন গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে বলেন, সুশৃঙ্খল পরিবেশে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের মাধ্যমে এই নির্বাচনী সরঞ্জামাদি যথাসময়ে পৌঁছানো হয়েছে। 
কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এবং নির্বাচন স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ হওয়ার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। 
প্রসঙ্গত, কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৯শত ৫৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪শত ৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫শত ১৮ জন। এছাড়া কাপ্তাইয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

হাটহাজারীতে এক গহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ

ধুনটে পুলিশের অভিযানে একই দিনে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ গ্রেপ্তার ১২

বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জয়পুরহাটে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন

মেহেরপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র ্যালী আলোচনা সভা

ঘিওরে পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসির ঝিঁলিক

মনিরামপুরে মাছের ঘেরের ভেড়ি হিসেবে পাকা সড়ক ব্যবহার: ধসে পড়ছে রাস্তা ও গাছপালা

নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

‘সাক্ষরতা মানে শুধু স্বাক্ষর নয়, মানুষকে বুঝতে শেখানো : জেলা প্রশাসক চাঁদপুর’

বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ