ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২১ সকাল ৯:৪৮

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় চারজনকে আসামি করে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

শনিবার রাতে নিখোঁজ দিলখুশ জান্নাত নিসার বড় বোন আইনজীবী কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে এজাহারনামীয় চারজন ও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম। তিনি বলেন, মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে (১৮) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিখোঁজ দিলখুশ জান্নাত নিসার বড় বোন কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে পল্লবী থেকে তিন কলেজছাত্রী ‘নিখোঁজ’ হলেও আজ পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

নিখোঁজ তিনজনই বান্ধবী। তারা দ্বাদশ শ্রেণির ছাত্রী। মিরপুর-১৪ এলাকায় বসবাস করেন তারা।

নিখোঁজ হওয়ার পর এক ছাত্রীর মা লিখিত অভিযোগে বলেছিলেন বাসা থেকে বেরোনোর সময় তার মেয়ে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

প্রীতি / প্রীতি

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক