ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

রামু উপজেলা-এ পতিত জমিতে সূর্যমুখী চাষে অপার সম্ভাবনা


নাছির উদ্দিন, রামু photo নাছির উদ্দিন, রামু
প্রকাশিত: ২০-২-২০২৬ দুপুর ৪:২৯

কক্সবাজার জেলার রামু উপজেলায় পতিত জমিতে ভোজ্য তেলবীজ ফসল সূর্যমুখী চাষের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় অনাবাদি জমি কাজে লাগিয়ে সূর্যমুখী চাষ সম্প্রসারণের উদ্যোগ নিলে কৃষকরা স্বল্প সময়ে লাভবান হতে পারবেন। রামু বাইপাস এলাকার বাঁকখালী স্কুলের নতুন ভবন সংলগ্ন সূর্যমুখীর বাগান ইতোমধ্যে দৃষ্টিনন্দন দৃশ্যের সৃষ্টি করেছে। প্রতিদিন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা বাগানটি দেখতে ভিড় করছেন, যা স্থানীয়দের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে (বাইপাস) সূর্যমুখী চাষের জন্য মাটি অত্যন্ত উপযোগী বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। স্থানীয় কৃষক আকতার কামাল গত ২৫ নভেম্বর এক বিঘা জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর সহায়তায় সূর্যমুখী চাষ শুরু করেন। স্বল্প সময়, কম খরচ ও নামমাত্র শ্রমে এ ফসল উৎপাদন সম্ভব হওয়ায় তিনি লাভের ব্যাপারে আশাবাদী।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে সূর্যমুখী চাষ পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়া সম্ভব। এতে পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি তেলবীজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে অনেক কৃষকই এখন পতিত জমিতে তেলবীজ ফসল হিসেবে সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন।
পুষ্টিবিদদের মতে, ভোজ্যতেলের মধ্যে সূর্যমুখীর তেল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী, যা স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতেও সহায়ক।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু