ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে শেষ মুহূর্তে চলছে প্রতিমা রংয়ের কাজ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ১১:৫৬

এবার আসন্ন দুর্গাপূজায় দুর্গা আসছেন নৌকায় চড়ে আর ফিরে যাবেন ঘটকে করে। পূজার বাকি মাত্র ৮ দিন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। ইতোমধ্যে রাজশাহীর তানোর উপজেলাজুড়ে দেখা গেছে, প্রায় প্রতিটি মণ্ডপে শেষ হয়ে গেছে প্রতিমা তৈরির কাজ। এখন শুধু চলছে রং করে প্রতিমা বরণ করে ঘরে তোলার অপেক্ষা। অন্যদিকে দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপ নিরাপত্তার চাদরে ঢাকা হবে বলে প্রশাসন জানিয়েছে।

জানা গেছে, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রায় ৫৩টি পূজামণ্ডপ রয়েছে। এরমধ্যে কলমা ইউনিয়নে ৩টি, পাঁচন্দর ইউনিয়নে ৪টি, সরনজাই ইউনিয়নে ১টি, তালন্দ ইউনিয়নে ৩টি, কামাগাঁ ইউনিয়নে ২৫টি, চাঁন্দুড়িয়া ইউনিয়নে ৩টি এবং তানোর পৌরসভায় ১৩টি ও মুন্ডুমালা পৌরসভায় ১টি মণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির মূল কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমা ঘরে তুলতে রং করে বরণের প্রস্তুতি। উৎসব শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। তাই ইতোমধ্যে রকমারি আলোকসজ্জায় মণ্ডপ ও তার আশপাশের এলাকা সাজানো হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিমা তৈরির মূল কাজ শেষ হয়েছে। এখন শুধু দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন পূজারিরা। গত বছরের তুলনায় এবার পূজায় ব্যয় বেশি।

অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা দিতে প্রতিটি মণ্ডপে প্রস্তুত পুলিশ প্রশাসন। নিরাপত্তা দিতে প্রতিটি মণ্ডপে থাকছে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও ভ্রাম্যমাণ আদালত।

উপজেলাজুড়ে পুলিশের নিরাপত্তার বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব বলেন, তানোরে তেমন কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপ নেই। তবুও আমাদের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি সুষ্ঠু পরিবেশে পূজা সম্পূর্ণ হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার