ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে জায়গা জবরদখলের চেষ্টা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ১১:৫৭

চট্টগ্রাম চন্দনাইশে দখলীয় জায়গা জবরদখলে বাধা দেয়ায় শাহনেওয়াজ আক্তার (৪২) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই এলাকার মো. নুরুল আবছারের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত শাহনেওয়াজ আক্তার বাদী হয়ে থানায় ৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনেওয়াজ আক্তারের স্বামী নুরুল আবছারের সাথে প্রতিপক্ষ মোস্তাক গংয়ের খরিদাকৃত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শনিবার দুপুরে মোস্তাক আহমদ ও লোকজন ওই জায়গা তাদের খরিদা জায়গা দাবি করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ শাহনেওয়াজ আক্তার বাধা দিলে তাকে বেদম মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাক জানান, আমার খরিদা জায়গায় আমি ঘিরে বেড়া দিয়েছি। এতে কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন দে বলেন, বিরোধীয় জায়গা ঘিরে বেড়া দেয়ার কথা শুনেছি। তবে কী হয়েছে তা জানা নেই।

চন্দনাইশ থানার এসআই ইউনুছ ঘটনাস্থল পরিদর্শনের কথা স্বীকার করে জানান, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ