ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সামনে তাকাচ্ছেন সাইফ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৬ রাত ৮:২৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়া যে কোনো ক্রিকেটারের জন্যই এক বড় ধাক্কা। যেখানে বাংলাদেশ দলের সুপার এইটের লড়াই নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে নিরাপত্তাজনিত কারণে ভারত সফর না করার সিদ্ধান্তে কপাল পুড়েছে টাইগারদের। দলের অন্যতম সদস্য সাইফ হাসানের কণ্ঠেও ঝরল সেই স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস। সম্প্রতি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের একটি মন্তব্য আলোড়ন সৃষ্টি করে।
তিনি জানান, বিশ্বকাপ খেলতে না পেরে দলের দুই ক্রিকেটার ‘মানসিক কোমায়’ চলে গিয়েছিলেন। এই মন্তব্যের রেশ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাইফ হাসান।
সাইফ লেখেন, ‘বিশ্বকাপ খেলতে না পারার সেই হৃদয়ভাঙা অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। কারণ সেটাই ছিল আমার প্রথম বিশ্বকাপ, আজীবনের এক স্বপ্ন, যার পেছনে ছিল অসংখ্য পরিশ্রম ও ত্যাগ।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও পরিষ্কার করেন যে, ওই মানসিক অবস্থা থেকে এখন তিনি অনেকটাই স্বস্তিকর অবস্থায় ফিরেছেন।
আক্ষেপের গভীরতা এতটাই যে, এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচই টিভিতে দেখেননি এই ব্যাটার। সাইফ বলেন, ‘সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখি নাই। নিজেকে চাঙা রাখার চেষ্টা করছি যেন সামনে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি।
বিশ্বকাপের হতাশা কাটাতে ক্রিকেটারদের জন্য ‘অদম্য কাপ’ আয়োজন করেছিল বিসিবি। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়াকেই এখন মূল লক্ষ্য হিসেবে দেখছেন সাইফ। তার মতে, যত দ্রুত সম্ভব এই ধাক্কা সামলে মুভ অন করাই একজন পেশাদার খেলোয়াড়ের কাজ। বর্তমানে আসন্ন সিরিজ ও ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি।

 

Aminur / Aminur

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল