ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টে ৩ লাখ টাকা জরিমানা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৪-২-২০২৬ বিকাল ৫:১৪

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর আওতায় পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। অভিযানে একজন ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনটির ধারা ৪(খ) অনুযায়ী অপরাধ সাব্যস্ত হওয়ায় ধারা ১৫(১) অনুসারে তাকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়, যাতে পুনরায় একই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা না যায়।
প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কৃষিজমি নষ্ট হয় এবং স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিথিয়া হোসেন। উপজেলা প্রশাসন পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার