নরসিংদীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ রং জব্দ ও ধ্বংস
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করতে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যরং জব্দ করে লোকসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ও পলাশ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়— মেসার্স সুমন মিষ্টান্ন ভান্ডার, চরসিন্দুর, পলাশে মিষ্টি ও দই তৈরিতে বিএসটিআই লাইসেন্সবিহীন এবং মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করায় ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রং জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। মেসার্স নিখিল সুইটমিটে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই ফারমেন্টেড মিল্ক বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স বিজয় মিষ্টির দোকানকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স হাবিবুল্লাহ ফল বিতান ও মেসার্স জাকির ফল ভান্ডারের মৌসুমি ফলে ক্ষতিকর রাসায়নিক ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করে তা ফরমালিনমুক্ত পাওয়া যায়। এছাড়া মাছের বাজারে রুই ও ইলিশ মাছেও ফরমালিন পরীক্ষায় কোনো উপস্থিতি পাওয়া যায়নি। মেসার্স আনোয়ার স্টোরের ইফতারি সামগ্রীর দোকানে ওজনযন্ত্র পরীক্ষা করে তা সঠিক পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন, পলাশের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ। কেমিক্যাল পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে ভোক্তাদের ক্রয় ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ