ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে এক্সপ্রেসওয়তে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে সংসদ সদস্য হানজালা'র অভিযান


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৪-২-২০২৬ বিকাল ৬:২৭

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর ১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর বাসস্ট্যান্ড ও সূর্যনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, শিবচরের সূর্যনগর, পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক স্টপেজে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ফলে পরিবহনে ঢাকাগামী ভাড়ার পরিমান বেড়ে যাচ্ছে। এছাড়াও পরিবহনগুলো বাড়তি ভাড়া নেয়ার পাশাপাশি যাত্রীচাপ বৃদ্ধি পেলে ভাড়ার পরিমান দ্বিগুণ করে দেয়। ঈদ মৌসুমে যাত্রীদের কাছ থেকে আদায় করে কয়েকগুণ বাড়তি ভাড়া। মহাসড়কে ভাড়ার নৈরাজ্য বন্ধে পাঁচ্চর গোলচত্বর ও সূর্যনগর বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান চালান সংসদ সদস্য হানজালা। এসময় যাত্রীরাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। যাত্রীদের সমস্যা শোনার পাশাপাশি বাসের চালক ও সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে আলোচনা করেন তিনি। অবিলম্বে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করে দেন। 
এসময় তার ব্যক্তিগত সফরসঙ্গী ছাড়াও শিবচর থানা পুলিশের টিম সাথে ছিল।
জানতে চাইলে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন,' এই রুটে যাত্রীদের অভিযোগ ছিল। মাসের পর মাস তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই কারনে আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ঘুরলাম। এখানে একটি চক্র যাত্রী প্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করতো। এটা তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে বসে ঢাকার বিভিন্ন স্থানের ভাড়ার সঠিক তালিকা তৈরি করে মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেবো। যাতে করে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়। তাছাড়া ঈদের সময় যেন কোন রকমের হয়রানির শিকার না হতে হয় এজন্য প্রশাসনসহ আমরা যাত্রীদের পাশে থাকবো।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার