ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় এমপি এনামুল হক
নওগাঁর ধামইরহাট উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াত মনোনীত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন নবনির্মিত এমপি। এছাড়াও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের চিকিৎসা ও নার্সদের সাথে মত বিনিময় করেন এবং অন্তঃ বিভাগে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। সংসদ সদস্য মোঃ এনামুল হক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্যাগুলো রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। হাসপাতালের বাহ্যিক পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিকতা ও মানবিকতার সাথে আগত রোগীদের সেবা দিতে হবে, কোন দলের নেতা হুমকি-ধামকি দিলে সরাসরি আমাকে জানাবেন।’ পরিচ্ছন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা মো. রেজুয়ান, পৌর শাখার আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। কর্মসূচি শেষে হাসপাতাল চত্বরে আমের চারা রোপন করেন এমপি এনামুল হক। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান