রায়গঞ্জে অবৈধভাবে মাটি কাটায় নম্বরপ্লেটবিহীন ট্রাক জব্দ, ১৪ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল ও মাটি অবৈধভাবে কাটার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। জব্দ করা ট্রাকগুলোর মধ্যে ৬টিই ছিল নম্বরপ্লেটবিহীন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা প্রশাসন জানায়, গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে টপসয়েল কাটার সময় ১৪ জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। আদালত একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে মোট ২৪ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সব মিলিয়ে ১৪ জনকে মোট ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম, উল্লাপাড়া উপজেলার মেরাজুল, রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম এবং মো. আব্দুল খালেক।
অভিযান চলাকালে রায়গঞ্জ থানা পুলিশ–এর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে গণ অভ্যুত্থান দিবস পালিত
কুতুবদিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
Bangla QR ব্যবহারে উদ্বুদ্ধ করতে নরসিংদীতে সোনালী ব্যাংকের বর্ণাঢ্য র্যালি
জুলাই শহীদ হৃদয় ও নজরুলের লাশের সন্ধান ও শহীদি স্বীকৃতি দাবিতে গাজীপুরের প্রতিকী কফিন মিছিল
গুরুদাসপুরে পাট ধোয়ায় ব্যস্ত কৃষক, বিলাঞ্চলে সোনালী আঁশের সুবাস
পানিতে গেল ধানখেত, আগুনে পুড়ে ছাই দুই দোকান, ১২ লাখ টাকার ক্ষতি
বেনাপোল বন্দরে স্কেল কারসাজি করে রাজস্ব ফাঁকি: জড়িত কর্মকর্তার বিরুদ্ধে মামলা
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন
সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত; স্মৃতি পাঠাগার গড়ার ঘোষণা
বরগুনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে,পাকা ভবন নির্মাণ
ভারী বৃষ্টি-উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে