ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিডিএ’র পদোন্নতিতেও অনিয়মের অভিযোগ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ২:২৪

 চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিয়োগ বাণিজ্যে নানা অনিয়মের পর এবার কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতিতেও ব্যাপক অনৈতিক লেনদেন ও অনিয়মের অভিযোগ ওঠেছে। নিজেদের পছন্দের প্রার্থীদেরকে গ্রেডেশনে কয়েক ধাপ উপরে তুলে দিয়েছে আবার যারা ঘুষ দেননি তাদের ডিমোশন/ অবনতি করা হয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত ১৫ ফেব্রুয়ারী সিডিএ সচিব রবীন্দ্র চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশেও বিষয়টির সত্যতা মিলেছে। 
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এই স্বজনপ্রীতির পদোন্নতি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে সংশ্লিষ্ট মহলে। অনেকেই বলছেন, আওয়ামী লীগের আমলে অস্ত্র মামলায় জেল খাটা একজন আসামীকে কোন শাস্তি না দিয়ে উল্টো পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি নিয়ে অনৈতিক লেনদেনের আভাস পাওয়া যাচ্ছে। জানা যায়, সিডিএ’র ভূমি মূল্যায়ন এস্টেট অফিসার (বিল্ডিং) মোহাম্মদ আলমগীর খানকে ১১ তম গ্রেড থেকে সরাসরি ৯ম ও একজন নক্সাবিদকে ১৫তম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা হয়েছে। যা বিধিসম্মত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। একজন মার্কেট সুপারকে ১৪তম গ্রেড থেকে ১১তম গ্রেড দিয়ে এস্টেট অফিসারে পদোন্নতি দিয়েছে আবার একজন উচ্চমান সহকারীকে (ভারপ্রাপ্ত সেকশান অফিসার) মার্কেট সুপার হিসেবে ডিমোশন দেয়া হয়েছে। একজন সিনিয়র অডিট অফিসারকে ক্যাশিয়ার করা হলেও তার গ্রেডেশনের কোন পরিবর্তণ হয়নি। ২০ গ্রেডের একজন নিরাপত্তাপ্রহরীকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬তম গ্রেড দেয়া হয়েছে অথচ ২০ গ্রেডের আরো ১৩ জন নিরাপত্তা প্রহরীকে ১৯তম গ্রেড দিয়ে প্রধান নিরাপত্তা প্রহরী করা হয়েছে। নিয়ম অনুযায়ী নিরাপত্তাপ্রহরী থেকে সরাসরি অফিস সহকারী পদে যাওয়ার সুযোগ নেই কিন্তু এই ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা না করেই তা করা হয়েছে। আবার ২০/২৫ বছর যাবৎ চাকরী করছেন এমন ব্যাক্তিকেও পদোন্নতি দেয়া হয়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ ও পদোন্নতি কমিটির গত ২৬ জানুয়ারী সহকারী সচিব পদে ১ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন ও গত ২৮ জানুয়ারী এস্টেট অফিসার বিল্ডিং পদে ১ জন, মূল্যায়ন কর্মকর্তা পদে ১ জন, মার্কেট সুপারিনটেনডেন্ট পদে ১ জন, উচ্চমান সহকারী পদে ১ জন, ক্যাশিয়ার পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জন, পাম্প ড্রাইভার পদে ৩ জন, হেড দারোয়ান/প্রধান নিরাপত্তা প্রহরী পদে ১৩ জন এবং সহকারী স্থপতি পদে ১ জনসহ মোট ৩৬ জনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সিডিএ’র ৪৬৮তম বোর্ডসভায় পদোন্নতি প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের আলোকে ১৫ ফেব্রুয়ারী চিঠি ইস্যু করেছেন সচিব রবীন্দ্র চাকমা। 
নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের বিষয়ে জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব রবীন্দ্র চাকমাকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা দিয়েও জবাব পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা