ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মনোহরদীতে অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ, জরিমানা ১ লাখ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৩:৫১

নরসিংদীর মনোহরদী উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) উপজেলার মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অনুমোদনহীন কীট ব্যবহার করার অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় হাসপাতাল থেকে অনুমোদনহীন কীট জব্দ করা হয়।
এছাড়া জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একই আইনে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।
নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমএসএম / এমএসএম

‎কুতুবদিয়ায় ছাত্রদলের নেতাদের শালীনতা বিবর্জিত আচরণে বিব্রত বিএনপি

অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের শক্ত হাতে কলম ধরার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির

সৌদি আরবে আগুনে মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের

নরসিংদীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩২

খুলনায় এবার দুর্বৃত্তদের গুলিতে নারী আহত

হাওরে অবাধে শামুক নিধন হুমকিতে জীববৈচিত্র্য

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক

যোগ্যতা নেই তবুও চাকরি, অবশেষে অব্যাহতি!

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

মধুখালী কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের

বাকেরগঞ্জে নাগরিক সেবা সচল রাখতে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

কুড়িগ্রামে সাত দিনে ৭৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ২