ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মেঘনায় আইন-শৃঙ্খলা সভা: নিরাপদ জনপদ গড়ার প্রত্যয়ে ঐক্যের আহ্বান


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৩:৫৩

কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ দমন, বাজারদর নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিজ নিজ মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ হোসেন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি বা অনিয়মে জড়ানোর চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত। মেঘনাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত রাখতে সকল মহলের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভা শেষে ড. মারুফ হোসেনের পক্ষ থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, স্থিতিশীল ও শান্তিপূর্ণ মেঘনা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত