চাঁদপুরে গ্যাস লাইন বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৩: একজনের অবস্থা আশঙ্কাজনক
চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারীসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়।
চিকিৎসকদের দেওয়া তথ্যমতে দগ্ধ খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহমুদুল হাসানের শরীরের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। শিউলি আক্তার এর শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. শাওন বিন রহমান আরও জানান, খাদিজা আক্তারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ওই তিনজন দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। কচুয়া থানা পুলিশ জানিয়েছে, গ্যাস লাইনের ত্রুটি নাকি সিলিন্ডার লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান