ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৩:৫৯

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০৩ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার ৯০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের বালু মহাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (৪০) এবং আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আউয়াল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, 'মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক