ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

এনডাব্লিইউতে নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৫-২-২০২৬ বিকাল ৫:৫

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির Institutional Quality Assurance Cell (IQAC) এর আয়োজনে “Comprehensive Training Program on Faculty Induction, Academic Governance and Quality Assurance” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার তেঁতুলতলা মোড়স্থ ভবন-২ এ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও পরিমার্জিত পরিবেশে অনুষ্ঠিত হয়।
স্প্রিং-২০২৬ সেমিস্টারে নবনিযুক্ত শিক্ষকদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসন, গভার্ন্যান্স কাঠামো, কোয়ালিটি অ্যাসিউরেন্স, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা, গবেষণা নীতিমালা ও পেশাগত উন্নয়ন বিষয়ে একটি সমন্বিত ও প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা প্রদান।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইনজামাম-উল-হোসাইন (ডীন, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজি), মোঃ মেহেদী হাসান (বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), এম. রায়হান (সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং মোঃ আনিসুর রহমান (পরিচালক, আইকিউএসি)। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ মেহেদী হাসান (অতিরিক্ত পরিচালক, আইকিউএসি)।
এছাড়াও বিভিন্ন সেশনে অংশগ্রহণ ও দিকনির্দেশনা প্রদান করেন হাসিবুল হোসেন সুমন (ডীন, ফ্যাকাল্টি অব ল), এম আসাদুজ্জামান (বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), মোঃ আরিফুজ্জামান (বিভাগীয় প্রধান, পাব্লিক হেলথ বিভাগ) এবং আশরাফ হোসেন সানভি (বিভাগীয় প্রধান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ)
এ প্রশিক্ষণ কর্মসূচিটি মোট চারটি সেশনে বিভক্ত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশন, কৌশলগত পরিকল্পনা, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ভূমিকা, UGC নীতিমালা, IQAC কার্যক্রম, SAR প্রস্তুতকরণ, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, আধুনিক পাঠদান কৌশল, প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি, গবেষণা নৈতিকতা, প্লেজিয়ারিজম নীতি, প্রমোশন ও KPI কাঠামো ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট ডীন, পরিচালক এবং সহকারী পরিচালক (আইকিউএসি) এবং বিভাগীয় প্রধানগণের সক্রিয় অংশগ্রহণ ও সুদূরপ্রসারী দিকনির্দেশনার ফলে কর্মসূচিটি অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী হয়ে ওঠে। অংশগ্রহণকারী নবীন শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, কোয়ালিটি কালচার, একাডেমিক দায়িত্ববোধ এবং গবেষণা নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী কোয়ালিটি কালচার গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা, একাডেমিক জবাবদিহিতা এবং গবেষণাভিত্তিক মনোভাব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ডীন, বিভাগীয় প্রধান ও রিসোর্স পার্সনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ একাডেমিক জীবনের সফলতা কামনা করেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’